Posts

Showing posts from May, 2026

ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো।

 ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিক মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, ডেনিস দিদেরো প্রমুখ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। ফরাসি বিপ্লবে মন্তেস্কুর অবদান: ফরাসি দার্শনিক মন্তেস্ত বিখ্যাত গ্রন্থ 'দা স্পিরিট অফ লজ'। এই গ্রন্থের মাধ্যমে তিনি রাজার 'স্বর্গীয় অধিকার তত্ত্ব' নীতির সমালোচনা করেন। অন্যদিকে 'দ্য পারসিয়ান লেটারস'-এর মাধ্যমে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন, শাসন ও বিচারবিভাগকে পৃথক করার দাবি জানান। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য ধনবণ্টন ও ভোটাধিকারের দাবি করেন। ফরাসি বিপ্লবে ভলতেয়ারের অবদান: ভলতেয়ার ছিলেন অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের একজন যুক্তিবাদী দার্শনিক। তিনি তার বিখ্যাত গ্রন্থ 'কাঁদিদ'-এর মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি কুসংস্কার অন্ধবিশ্বাস ও অনাচারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার ব্যঙ্গাত্মক লেখনীর মাধ্যমে সাধারণ ফরাসি জনগণকে স্বৈরাচারী রাজতন্ত্র ও দুর্নীতিগ্রস্ত চার্চের বিরুদ্ধে সচেতন করে তোলেন। ফরাসি বিপ্লবে রুশোর অবদান: অষ্টাদশ শতক ছিল...

ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো?

  ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা ফরাসি বিপ্লবে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নিচে তাদের ভূমিকার প্রধান দিকগুলো দেওয়া হলো: রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ: নারীরা বিভিন্ন রাজনৈতিক ক্লাব ও সভায় অংশগ্রহণ করত। বিশেষ করে প্যারিসের "সোসাইটি অফ রেভল্যুশনারি রাইটস অফ উইমেন" এর মতো সংগঠন গড়ে তুলেছিল। বিক্ষোভ ও মিছিল: নারীরা খাদ্যের মূল্যবৃদ্ধি ও অভাবের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। ১৭৮৯ সালের অক্টোবর মাসে প্যারিসে "ওমেনস মার্চ অন ভারসাই" নামে একটি বিখ্যাত মিছিল হয়েছিল, যেখানে হাজার হাজার নারী ভারসাই প্রাসাদে গিয়ে রাজা ও রাণীকে শহরে ফিরিয়ে আনার দাবি জানায়। আইনি ও সামাজিক অধিকার চাওয়া: নারীরা সমান অধিকার ও ভোটাধিকার দাবি করেছিল। ওলাম্প দে গুজ (Olympe de Gouges) নামক একজন নারী "দ্য ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ উইমেন অ্যান্ড সিটিজেন" (Declaration of the Rights of Woman and the Female Citizen) লিখেছিলেন, যা নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। সামাজিক পরিবর্তনে অবদান: নারীরা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য কাজ করেছিল। বিপ্লবের মাধ্যমে সমাজে না...