ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো।

 ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো।


১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিক মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, ডেনিস দিদেরো প্রমুখ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।


ফরাসি বিপ্লবে মন্তেস্কুর অবদান:

ফরাসি দার্শনিক মন্তেস্ত বিখ্যাত গ্রন্থ 'দা স্পিরিট অফ লজ'। এই গ্রন্থের মাধ্যমে তিনি রাজার 'স্বর্গীয় অধিকার তত্ত্ব' নীতির সমালোচনা করেন।


অন্যদিকে 'দ্য পারসিয়ান লেটারস'-এর মাধ্যমে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন, শাসন ও বিচারবিভাগকে পৃথক করার দাবি জানান। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য ধনবণ্টন ও ভোটাধিকারের দাবি করেন।


ফরাসি বিপ্লবে ভলতেয়ারের অবদান:

ভলতেয়ার ছিলেন অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের একজন যুক্তিবাদী দার্শনিক। তিনি তার বিখ্যাত গ্রন্থ 'কাঁদিদ'-এর মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি কুসংস্কার অন্ধবিশ্বাস ও অনাচারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার ব্যঙ্গাত্মক লেখনীর মাধ্যমে সাধারণ ফরাসি জনগণকে স্বৈরাচারী রাজতন্ত্র ও দুর্নীতিগ্রস্ত চার্চের বিরুদ্ধে সচেতন করে তোলেন।


ফরাসি বিপ্লবে রুশোর অবদান:

অষ্টাদশ শতক ছিল জ্ঞানদীপ্তির যুগ। এই যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দার্শনিক ছিলেন রুশো। তিনি তাঁর 'সামাজিক চুক্তি' গ্রন্থের মাধ্যমে রাজার ঐশ্বরিক ক্ষমতাকে যুক্তি দিয়ে খণ্ডন করেন। তিনি বলেন, রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস রাজা নয়, দেশের জনগণ। জনগণের ইচ্ছাতেই রাজা শাসন ক্ষমতা লাভ করে থাকেন। তাই জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করতে না পারলে, জনগণের অধিকার আছে, রাজাকে ক্ষমতাচ্যুত করার।


অন্যদিকে 'অসাম্যের সূত্রপাত' গ্রন্থে তিনি দাবী করেন, মানুষ স্বাধীন ও সমানাধিকার নিয়ে জন্মায়। কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে তোলে।


ফরাসি বিপ্লবে ডেনিস দিদেরোর অবদান:

ডেনিস দিদেরো, ডি এলেম্বার্ট প্রমূখ দার্শনিক রাষ্ট্র ও গির্জার অন্যায়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে ফরাসি জনগণকে বিপ্লবমুখী হতে পরোক্ষে উৎসাহিত করেন।


MOSIUR RAHAMAN 

M.A HISTORY ( UNIVERSITY OF KALYANI) 

Comments

Popular posts from this blog

ইতিহাস, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ :

নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল কেন? অথবা, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল কেন?

প্রশ্ন: ২ নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করেন? Class- IX, HISTORY