প্রশ্ন: ২ নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করেন? Class- IX, HISTORY
*
উত্তর »
ভূমিকা: নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের গোলন্দাজ বাহিনীর সহকারী লেফটেন্যান্ট পদে যোগ দিয়ে ১৮০৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাটরূপে প্রতিষ্ঠা করেন।
প্রেক্ষাপট: নেপোলিয়ন তাঁর সামরিক কৃতিত্ব ও দক্ষতার মাধ্যমে ফ্রান্সের মেজর জেনারেল হন। তিনি ইটালি, অস্ট্রিয়া ও পোপকে পরাজিত করে নিজের জনপ্রিয়তা তুলে ধরেন। মিশর অভিযানে নেতৃত্ব দিয়ে প্রাথমিক সাফল্য লাভ করলেও ব্যর্থ হন এবং ফ্রান্সে ফিরে আসেন (১৭৯৯ খ্রিস্টাব্দ)।
ক্ষমতায় প্রতিষ্ঠা: ফ্রান্সে ফিরে এসে-
ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ: ফ্রান্সের অভ্যন্তরেডাইরেক্টরি শাসন দুর্নীতিগ্রস্ত ও অপ্রিয় হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে কনসুলেট শাসনব্যবস্থা চালু করেন (৯ নভেম্বর, ১৭৯৯ খ্রিস্টাব্দ)।
কনসুলেট শাসন: কনসুলেট শাসনব্যবস্থা অনুসারে ফ্রান্সের প্রশাসন ব্যবস্থার তিনজন কনসালকে নিয়ে গঠিত এক প্রশাসকমণ্ডলীতে নেপোলিয়ন প্রথম কনসাল হিসেবে নিজের
হাতে দেশের শাসনভার গ্রহণ করেন। এরপর আজীবন কনসাল (১৮০২ খ্রিস্টাব্দ) হিসেবে নিযুক্ত হন।
সাত সম্রাট রূপে নেপোলিয়ন: অবশেষে তাঁর বিরুদ্ধে রাজতন্ত্রীদের ষড়যন্ত্রের সুযোগ নিয়ে নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে প্রজাতন্ত্রের মুখোশ সম্পূর্ণভাবে ত্যাগ করে সিনেটের প্রস্তাবে 'ফরাসি জাতির সম্রাট' উপাধি গ্রহণ করেন। পোপ সপ্তম পায়াস সম্রাটের প্রতীক চিহ্ন ও রাজমুকুট নিজ হাতে নেপোলিয়নকে প্রদান করেন।
উপসংহার: এভাবে ঘটনা পরম্পরার সংমিশ্রণে নেপোলিয়ন ফ্রান্সে ক্ষমতার অলিন্দে প্রবেশ করেন। তাঁর উত্থানের ফলে ফ্রান্সের ইতিহাস হয় ইউরোপের ইতিহাস এবং নেপোলিয়নের ইতিহাস হয় ফ্রান্সের ইতিহাস।
Mosiur Rahaman
M.A HISTORY, UNIVERSITY OF KALYANI
DATE: 20/10/2025
Comments
Post a Comment