Posts

Showing posts from August, 2025

প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।

 প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা কর।  প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি  নিম্নে আলোচনা করা হলো- প্রত্যক্ষ কারণ : সেরাজেভো হত্যাকান্ড :- অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়া সফরে এলে সেরাজেভো শহরে এক এক বসনিয়ার এক বিপ্লবী ছাত্র কর্তৃক নিহত হন  ২৮ শে জুন ১৯১৪ তারিখে। এই ঘটনার জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া এক চরমপত্র পাঠায়। কিন্তু সার্বিয়া নিজের সার্বভৌমত্ব ক্ষুন্ন হবে এমন কিছু দাবী মানতে অস্বীকার করে এবং আলোচনার প্রস্তাব পেশ করে। কিন্তু ইতিমধ্যেই অস্ট্রিয়া ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। এই আক্রমণের সঙ্গে সঙ্গে বিভিন্ন শক্তিগুলি পরস্পর মিত্র শিবিরে অংশগ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করে। ফলে শুরু হয় বিশ্বযুদ্ধ। উগ্র জাতীয়তাবাদ :- বিভিন্ন কারণে উনিশ শতকের শেষ দিকে ও বিংশ শতকের শুরুর দিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজেদের শ্রেষ্ঠ বলে দাবী করতে থাকে এবং সেই দাবী প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করে। ইউরোপের প্রায় প্রতিটি দেশ , এমনকি রাশিয়া , জাপান - ইত্যাদি দেশের মধ্যেও এই উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ লক্ষ্য করা য...

স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো। নবম শ্রেণি, ইতিহাস

 *প্রশ্ন:  স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো। ৫+৩=৮ উত্তর » প্রথম অংশ: প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে গণতন্ত্র ও শান্তি দুইই গভীর সংকটের মুখে পড়ে। এরই প্রমাণ মেলে স্পেনের গৃহযুদ্ধে (১৯৩৬-১৯৩৯ খ্রিস্টাব্দ)। ➡ গৃহযুদ্ধের কারণ: স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে- (১) স্পেনে রাজতন্ত্রকে উচ্ছেদ করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও এই সরকার জনগণের আস্থাভাজন ছিল না।  (২) স্পেনের রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত পার্থক্য রাজনৈতিক স্থিরতা আনতে ব্যর্থ হয়েছিল। ১৯৩৬ খ্রিস্টাব্দে বামপন্থী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে 'পপুলার ফ্রন্ট' নামক মোর্চা গঠন করে নির্বাচনে জয়লাভকরে এবং ম্যানুয়েন আজানার প্রধানমন্ত্রিত্বে এক সরকার গঠন করে।  (৩) কিন্তু স্পেনের বিত্তশালী মানুষরা স্পেনের নবগঠিত প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে। এই অবস্থার সুযোগ নিয়ে স্পেনের জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করেন। দ্বিতীয় অংশ: গৃহযুদ্ধের গুরুত্ব স্পেনের ভেতরের ও বাইরের রাজনীতি দুটি ক্ষেত্রেই স্পেনের গৃহযুদ্ধ...

ইংল্যান্ডে কেন প্রথম শিল্পবিপ্লব ঘটেছিল?

 ইংল্যান্ডে কেন প্রথম শিল্পবিপ্লব ঘটেছিল? অথবা, শিল্পবিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম শুরু হয়, তার পক্ষে চারটি কারণ উল্লেখ করো। ভূমিকাঃ- শিল্পবিপ্লব বলতে বোঝায় শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি বা আমূল পরিবর্তন। ঐতিহাসিকদের মতে, 1760-1780 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা হয়েছিল। অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়েছিল। ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব ঘটার কারণঃ- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ বিদ্যমান ছিল। শিল্পবিপ্লব তথা শিল্পের প্রসারের জন্য যেসব উপকরণ বা পরিবেশের প্রয়োজন ছিল ইংল্যান্ডে সেগুলির অভাব ছিল না। মহাদেশের মধ্যে ইংল্যান্ডেই প্রথম শিল্পবিপ্লব হওয়ার কারণগুলি হল নিম্নরূপ। অনুকূল পরিবেশঃ- ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং সেখানকার সাতসেঁতে আবহাওয়ার নিরিখে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা, বায়ুশক্তি ব্যবহারের সুযোগসহ কয়লা, লোহা প্রভৃতি খনিজ দ্রব্যের প্রাচুর্য সেখানে শিল্প বিকাশের সহায়ক হয়েছিল। কাঁচামালের জোগানঃ- অষ্টাদশ শতকে ইংল্যান্ডেকৃষিবিপ্লবের ফলে শিল্পের প্রয়োজনীয় প্রচুর কাঁচামাল উৎপাদিত হতে থাকে। এ ছাড়া ইংল...

ভারত কে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয়? CLASS -NINE, HISTORY

 ব্রিটিশ সাম্রাজ্যের 'রত্ন' হিসাবে ভারত: এর তাৎপর্য এবং উত্তরাধিকার উন্মোচন বিভিন্ন কারণে ভারতকে প্রায়শই ব্রিটিশ সাম্রাজ্যের 'রত্ন' হিসাবে উল্লেখ করা হত। এই বর্ণনায় অবদান রাখার মূল বিষয়গুলি এখানে রয়েছে: 1. অর্থনৈতিক গুরুত্ব: ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সম্পদের একটি উল্লেখযোগ্য উৎস। দেশটিতে তুলা, মশলা, চা, নীল, পাট এবং আফিম সহ প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল, যা ইউরোপীয় বাজারে অত্যন্ত চাহিদা ছিল। ব্রিটিশরা এই সম্পদগুলিকে কাজে লাগায়, একটি সমৃদ্ধ বাণিজ্য নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে যা সাম্রাজ্যের অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করেছিল। 2. কৃষি সমৃদ্ধিঃ ভারতের উর্বর জমি এবং অনুকূল জলবায়ু বিভিন্ন অর্থকরী ফসল চাষের জন্য অনুমোদিত। ব্রিটিশরা আধুনিক কৃষি কৌশল প্রবর্তন করে, যার ফলে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ভারত কৃষি পণ্যের একটি প্রধান রপ্তানিকারক হয়ে ওঠে, যা সাম্রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব স্ট্রিম প্রদান করে। 3. শিল্প সম্ভাবনা: ভারতের বিশাল জনসংখ্যা এবং সম্পদ ব্রিটিশ উৎপাদিত পণ্যের জন্য একটি বিশাল বাজার উপস্থাপন করেছে। ব্রিটিশ সাম্রাজ্য ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে টেক্সটাইল...