স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো। নবম শ্রেণি, ইতিহাস
*প্রশ্ন: স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো।
৫+৩=৮
উত্তর » প্রথম অংশ: প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে গণতন্ত্র ও শান্তি দুইই গভীর সংকটের মুখে পড়ে। এরই প্রমাণ মেলে স্পেনের গৃহযুদ্ধে (১৯৩৬-১৯৩৯ খ্রিস্টাব্দ)।
➡ গৃহযুদ্ধের কারণ: স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ
করলে দেখা যায় যে-
(১) স্পেনে রাজতন্ত্রকে উচ্ছেদ করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও এই সরকার জনগণের আস্থাভাজন ছিল না।
(২) স্পেনের রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত পার্থক্য রাজনৈতিক স্থিরতা আনতে ব্যর্থ হয়েছিল। ১৯৩৬ খ্রিস্টাব্দে বামপন্থী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে 'পপুলার ফ্রন্ট' নামক মোর্চা গঠন করে নির্বাচনে জয়লাভকরে এবং ম্যানুয়েন আজানার প্রধানমন্ত্রিত্বে এক সরকার গঠন করে।
(৩) কিন্তু স্পেনের বিত্তশালী মানুষরা স্পেনের নবগঠিত প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে। এই অবস্থার সুযোগ নিয়ে স্পেনের জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করেন।
দ্বিতীয় অংশ: গৃহযুদ্ধের গুরুত্ব স্পেনের ভেতরের ও বাইরের রাজনীতি দুটি ক্ষেত্রেই স্পেনের গৃহযুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ, কারণ-
১ স্পেনে ফ্যাসিস্ট সরকার গঠন: ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।
২ গণতান্ত্রিক দেশগুলির কূটনৈতিক পরাজয়: স্পেনের গৃহযুদ্ধের ফলে ব্রিটেন, ফ্রান্স, ও অন্যান্য গণতান্ত্রিক দেশগুলির রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় ঘটেছিল।
৩ জার্মানি ও ইটালির উপকার: জার্মানি ও ইটালি বিশেষত জার্মানি নানাভাবে উপকৃত হয়েছিল। এই গৃহযুদ্ধে অংশ নিয়ে হিটলার তাঁর বিমানবাহিনীর দক্ষতা ও বিভিন্ন মারণাস্ত্রের न ক্ষমতা পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন।
৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া ব্রিটেন ও ফ্রান্সের কূটনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার বিস্তারনীতি গ্রহণ করে সচেষ্ট হন। এইসব বিবেচনা করে এই গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে আখ্যা দেওয়া অযৌক্তিক নয়।
Comments
Post a Comment