নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল কেন? অথবা, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল কেন?
ভূমিকা নেপোলিয়ন প্রায় সাড়ে ছয় লক্ষ সেনা নিয়ে
রাশিয়া অভিযান করেন (২৪ জুন, ১৮১২ খ্রিস্টাব্দ), কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৩০ থেকে ৫০ হাজার সৈন্য, বিরাট অপমানের বোঝা ও ব্যর্থতার গ্লানি নিয়ে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন।
➡ ব্যর্থতার কারণ:
১) নেপোলিয়নের দম্ভ:
নেপোলিয়ন ক্ষমতার দম্ভে বাস্তববোধ ও সম্ভব অসম্ভবের সীমারেখা সম্পর্কে ধারণা পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন। তিনি রুশ দুর্গকে বালির তৈরি দুর্গ ও বুশ জারকে অযোগ্য ও অপদার্থ বলে তাচ্ছিল্য করেছিলেন। নিঃসন্দেহে এটা ছিল একটি মারাত্মক ভুল।
২) পোড়ামাটি নীতি:
ফরাসি সৈন্যরা রাশিয়ার ভিতর প্রবেশ করলে রুশ সেনারা পিছিয়ে যায় ও পোড়ামাটি নীতি নেয় যা ছিল ফরাসি বাহিনীর জন্য মরণ ফাঁদ।
৩) রাশিয়ার বিশাল আয়তন:
দু-একটি ঝটিকা আক্রমণ বা সম্মুখ যুদ্ধে পরাজিত করে রাশিয়া জয় করা সম্ভব ছিল না, কারণ রাশিয়া ছিল বিরাট দেশ। অজগর সাপ যেমন তার শিকারকে মুখে ধরে তার বিরাট উদরে চালান করে হজম করে, রুশ সেনাপতি কুটুজভ তেমনি যুদ্ধ করার ভান করে যুদ্ধে না-গিয়ে পিছু হঠতে থাকেন। নেপোলিয়ন তাঁর পিছু নিয়ে রাশিয়ার উদরে ঢুকে পড়েন। ফলে খাদ্য, অস্ত্র বা লোক সরবরাহ অসম্ভব হয়ে পড়ে।
৪) প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি:
রাশিয়ায় প্রচণ্ড শীত, বৃষ্টি ও তুষারপাত শুরু হলে রুশ কসাক বাহিনী গেরিলা আক্রমণ শুরু করে। আক্রমণ ও শীতে নেপোলিয়নের হাজার হাজার সেনা মারা যায়। খাদ্যাভাব, শীতবস্ত্রের অভাব ও টাইফাস জ্বরের মহামারিতেও সেনারা মারা যায়।
৫) রুশদের সক্রিয় প্রতিরোধ:
রুশদের আত্মত্যাগ, সংগ্রামী মনোভাব ও সক্রিয় প্রতিরোেধ নেপোলিয়নের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
Mosiur Rahaman
M.A HISTORY, UNIVERSITY OF KALYANI
DATE: 20/10/2025
Comments
Post a Comment