ইতিহাস, দশম শ্রেনী, পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন
ইতিহাস
বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
*পঞ্চম অধ্যায়* *থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন*
1) বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: ১৯৪৮ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসু ।
2) বিশ্বভারতীর আনুষ্ঠানিক সূচনা কবে হয়েছিল ?
Ans: ১৯২১ খ্রিস্টাব্দে ।
3) সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন কে ?
Ans: সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার ।
4) কারা ‘ শ্রীরামপুর ত্রয়ী ’ নামে পরিচিত ?
Ans: উইলিয়াম কেরি , জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ‘ শ্রীরামপুর ত্রয়ী ‘ নামে পরিচিত ।
5) বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় ?
Ans: ১৯৫১ সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় ।
6) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বইয়ের নাম লেখো ।
Ans: ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বই হিতোপদেশ । কলিকাতা
7)কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ?
Ans: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ।
8) স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্যের নাম লেখো ।
Ans: স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য রাধাকান্ত দেব ।
9) ভারতীয় উদ্যোগে কোথায় প্রথম ছাপাখানা গড়ে
Ans: ভারতীয় উদ্যোগে প্রথম ছাপাখানা খিদিরপুরে গড়ে ওঠে ।
10) বাংলা ভাষায় প্রথম রসায়ন বিষয়ক গ্রন্থ কে লেখেন ?
Ans: বাংলা ভাষায় প্রথম রসায়ন বিষয়ক গ্রন্থ জন ম্যাক লেখেন ।
11) ‘ এনকোয়ারার ‘ পত্রিকার সম্পাদক কে ?
Ans: ‘ এনকোয়ারার ’ পত্রিকার সম্পাদক ডিরোজিও ।
12) ডিরোজিও – র দু’জন অনুগামীর নাম লেখো ।
Ans: ডিরোজিও – র দু’জন অনুগামী হলেন রামতনু লাহিড়ি , রসিককৃয় মল্লিক ।
13) ‘ কেসকোগ্রাফ ’ যন্ত্রটি কে আবিষ্কার করেন ?
Ans: ‘ কেসকোগ্রাফ ’ যন্ত্রটি আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন ।
14) কলকাতায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন ?
Ans: জেমস অগাস্টাস হিকি ।
15) ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন ?
Ans: উত্তর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।
16) বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়েছিল ?
Ans: জেমস অগাস্টাস হিকি ।
17) গোয়াতে পোর্তুগিজরা কবে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল ?
Ans: 1556 খ্রিস্টাব্দে ।
18) অ্যান্ড্রুজ সাহেব কবে ছাপাখানা গড়ে তোলেন ?
Ans: 1778 খ্রিস্টাব্দে ।
19) ইতিহাসমালা গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল ?
Ans: 1812 খ্রিস্টাব্দে ।
20)কবে, কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ?
Ans: 1906 খ্রিস্টাব্দের 25 জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ।
মসিউর রহমান
দফরপুর ★ রঘুনাথগজ্ঞ ★ মুর্শিদাবাদ
Comments
Post a Comment