বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন
বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল?/MP 2018 & 2022]
উত্তর:- গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি মুদ্রণ ব্যবসায়ী, প্রকাশক ও গ্রন্থকার। তাঁর নিবাস ছিল বর্ধমানের বহড়া গ্রামে। কাজের খোঁজে তিনি সম্রাট শ্রীরামপুর মিশনারিদের সংস্পর্শে আসেন।
শ্রীরামপুর মিশনেই গঙ্গাকিশোর ভট্টাচার্যের মুদ্রণ শিল্প এবং প্রকাশনার কাজে হাতেখড়ি হয়। শ্রীরামপুর মিশনের ছাপাখানার কম্পোজিটার, ফেরিস কোম্পানীর ছাপাখানায় মুদ্রাকর হিসাবে এবং এরপর উনিশ শতকের দ্বিতীয় দশকের গোড়ায় কলকাতায় এসে ব্যাবসায়িক লক্ষ্যে ছাপাখানা খোলেন ও বই বিক্রির ব্যবসা শুরু করেন। পরিশেষে কলকাতা থেকে প্রেস নিয়ে স্বগ্রাম বহড়ায় চলে আসেন।
গঙ্গাকিশোর ভট্টাচার্যের প্রেসের নাম ছিল 'বাঙালা গেজেটি যন্ত্রালয়' (১৮১৬)। এখান থেকেই তিনি প্রকাশ করতেন সাপ্তাহিক 'বাঙলা গেজেটি' (১৮১৮) পত্রিকা। তাঁর প্রেস থেকে তাঁরই সম্পাদিত ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' সহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল। প্রথম সচিত্র বাংলা গ্রন্থ 'অন্নদামঙ্গল' প্রকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান অনস্বীকার্য। তাঁর প্রেস থেকেই একে একে ছাপা হয় 'এ গ্রামার ইন ইংলিশ এন্ড বেঙ্গলি', 'গণিত নামতা', 'ব্যাকরণ লিখবার আদর্শ', 'হিতোপদেশ', 'দায়ভাগ', 'চিকিৎসার্ণব' ইত্যাদি অনন্য গ্রন্থ।
মুদ্রণের ব্যবসায়িক উদ্যোগের পথপ্রদর্শক বাঙালি পুরুষরূপে গঙ্গাকিশোর ভট্টাচার্য ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন। শিক্ষাসংস্কারের সঙ্গে ব্যবসায়িক সাফল্যলাভ যে অসম্ভব নয়, তা তিনি সপ্রমাণ করেছেন।
Comments
Post a Comment