টীকা লেখো: 'একা' আন্দোলন। দশম শ্রেনী ইতিহাস প্রশ্ন

টীকা লেখো: 'একা' আন্দোলন।


উত্তর :- গান্ধিজির নেতৃত্বে অহিংস-অসহযোগ আন্দোলন চলাকালে (১৯২১-২২) যুক্তপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলে যে কৃষক অভ্যুত্থান ঘটে, ইতিহাসে তা 'একা' বা একতা আন্দোলন নামে পরিচিতি পেয়েছে।

নামকরণ: আন্দোলন চলাকালে যেকোনো অবস্থায় কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ নেয়। তাই এই আন্দোলনের এইরূপ নামকরণ। 

কারণ: কৃষকদের ওপর অতিরিক্ত ৫০% করারোপ,অনাদায়ে অত্যাচার, জমি বাজেয়াপ্তকরণ, বেগার শ্রমদান প্রথা প্রভৃতি কৃষকদের বিদ্রোহের পথে পরিচালিত করেছিল। 

নেতৃত্ব: মাদারি পাসি নামে অনুন্নত সম্প্রদায়ের এক নেতাই ছিলেন আন্দোলনের মূল এস চালিকা শক্তি। এছাড়াও বাবা গরিবদাস প্রমুখ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।


শপথনামা: মাদারি পাসির নেতৃত্বে অনুন্নত সম্প্রদায়ের কৃষকরা দলে দলে এই মাঃআন্দোলনে ঝাপিয়ে পড়ে। মন্ত্রপাঠ ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কৃষকরা শপথ নেয় যে-

(i) নির্দিষ্ট সময়ে নির্ধারিত খাজনা ছাড়া তারা অতিরিক্ত কোনো কর দেবে না,(ii) জমি থেকে উচ্ছেদ করা হলেও তারা জমি ছাড়বে না,(iii) রশিদ ছাড়া খাজনা দেবে না।(iv) খাজনা দেবে নগদ টাকায়, শস্যের মাধ্যমে নয়,

অবসান: - আন্দোলনের ব্যপকতায় ভয় পেয়ে ব্রিটিশ সরকার চন্ডনীতির মাধ্যমে আন্দোলন দমনে উদ্যোগী হন। শেষ পর্যন্ত ১৯২২ খ্রিস্টাব্দের জুন মাসে মাদারি পাশি গ্রেপ্তার হন এবং এই বিদ্রোহের দমন হয়।


-Mosiur Rahaman, M.A - HISTORY 

Comments

Popular posts from this blog

ইতিহাস, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ :

নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল কেন? অথবা, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল কেন?

প্রশ্ন: ২ নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করেন? Class- IX, HISTORY